ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

আধুনিক কৃষির পথে গাকৃবির ব্যতিক্রমধর্মী কৃষক প্রশিক্ষণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের কৃষিকে আরও আধুনিক, টেকসই ও উৎপাদনমুখী করার লক্ষ্য নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে কৃষিযন্ত্র ও সূক্ষ্ম প্রকৌশল প্রযুক্তি বিষয়ক এক ব্যতিক্রমধর্মী কৃষক প্রশিক্ষণ। বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) কৃষকের জীবনমান উন্নয়ন, কৃষি প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং স্বল্প সময়ে অধিক উৎপাদনের বাস্তবসম্মত পথ দেখাতেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে আয়োজিত প্রশিক্ষণে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা থেকে আগত ৪০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

দুটি পর্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের শুরুতে পরিচিতি পর্বে কৃষকরা তাঁদের চাষাবাদের ফসলের ধরন তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির দিকনির্দেশনা চান। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃষির উৎকর্ষ সাধনে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর কৃষকদের “সবচেয়ে বড় বিজ্ঞানী” আখ্যা দিয়ে বলেন, গবেষণাগারে উদ্ভাবিত কৃষি প্রযুক্তি তখনই সার্থক হয়, যখন তা মাঠ পর্যায়ে কৃষকের দোরগোড়ায় কার্যকরভাবে পৌঁছে। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে গাকৃবি উদ্ভাবিত প্রযুক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের কৃষিকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

দ্বিতীয় পর্বে গাকৃবির কৃষি যন্ত্র ও সূক্ষ্ম প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান এবং প্রফেসর ড. মোঃ মোস্তাফিজার রহমান সচিত্র উপস্থাপনার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্পর্কে সরাসরি ধারণা পেয়ে অংশগ্রহণকারী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ জমিতে প্রয়োগের পাশাপাশি আশপাশের কৃষকদের মাঝেও ছড়িয়ে দিতে হবে—তবেই প্রযুক্তির প্রকৃত সুফল মিলবে। বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

আধুনিক কৃষির পথে গাকৃবির ব্যতিক্রমধর্মী কৃষক প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:২৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬