ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজারে পৌঁছে জিয়ারত ও মোনাজাত করেন। পরে মাজারসংলগ্ন মসজিদে ইশার নামাজ আদায় করেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান।

দলীয় সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী মাজার জিয়ারত শেষে তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের বিরাইমপুর গ্রামে যাবেন। সেখানে তাঁর উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এ উপলক্ষে সিলেট নগরীসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় ১১:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬