ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo গাজীপুর ক্লাব লিঃ-এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা Logo উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

গাজীপুরে প্রেস কাউন্সিলের উদ্যোগে অপসাংবাদিকতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে গাজীপুর সার্কিট হাউসের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন। প্রধান রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মোঃ আব্দুস সবুর তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, পুরো নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি নির্বাচনকালীন সংবাদ পরিবেশনে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ ও প্রণীত আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, অপসাংবাদিকতা, গুজব ও পক্ষপাতদুষ্ট সংবাদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রেখেই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি, নির্বাচন কমিশনের সাংবাদিক নীতিমালা–২০২৫ এবং সংবাদ সংগ্রহে আইনগত সীমাবদ্ধতা ও সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম—এই তিন স্তম্ভকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তথ্যভিত্তিক ও ভারসাম্যপূর্ণ সংবাদই পারে জনআস্থা নিশ্চিত করতে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম, টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের সুপারিনটেনডেন্ট এমরান খান, জেলা তথ্য অফিসার শামীমা নাছরিন, সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলম, গাজীপুর প্রেসক্লাবের আহ্বায়কসহ জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বক্তারা। অপসাংবাদিকতা, গুজব ও পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন সতর্কতা জানিয়ে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

আপডেট সময় ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬