ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরকে অপরাধমুক্ত নগরী গড়তে জনগণের দ্বারপ্রান্তে যাবে পুলিশ: জিএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরকে অপরাধমুক্ত ও জননিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সরাসরি জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি বলেছেন, অপরাধ দমনে পুলিশ একা নয়—জনগণই হবে পুলিশের সবচেয়ে বড় শক্তি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জিএমপির উদ্যোগে বাসন মেট্রো থানাধীন চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে আয়োজিত অপরাধ দমন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে একযোগে অপরাধের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, আজকের এই পথসভার মূল উদ্দেশ্য হলো—পুলিশ সরাসরি জনগণের কাছে যাবে, যেমনভাবে মানুষ প্রয়োজনের সময় পুলিশের কাছে আসে। অপরাধ দমনে সোর্স কিংবা দালাল নির্ভরতার দিন শেষ। এখন থেকে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগই হবে একমাত্র পথ। এই লক্ষ্য বাস্তবায়নে জিএমপি পক্ষ থেকে বিশেষ স্টিকার তৈরি করা হয়েছে, যেখানে নগরীতে সংঘটিত বিভিন্ন অপরাধের ধরন উল্লেখসহ পুলিশের গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর সংযুক্ত রয়েছে।

তিনি জানান, ছিনতাই, মোবাইল ছিনতাই, দস্যুতা, ডাকাতি, প্রাইভেটকারে অপহরণ, মোটরসাইকেল চুরি, অস্ত্রধারী সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, সড়ক দুর্ঘটনা, যাত্রী হয়রানি, ওষুধ ও খাদ্যে ভেজাল, হানি ট্র্যাপ, চোরাচালান, মাদক ব্যবসা, খুন ও অস্বাভাবিক মৃত্যু, কিশোর গ্যাং, ইভটিজিংসহ যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে স্টিকারে উল্লেখিত নম্বরে দ্রুত তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। এতে করে অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সহজ হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানের জন্য নাগরিকদের যে নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে সেগুলো হলো—
উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) বিভাগ: ০১৩২০০৭০৫০০
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর): ০১৩২০০৭০৫০১
সহকারী পুলিশ কমিশনার, সদর জোন: ০১৩২০০৭০৫১২
সহকারী পুলিশ কমিশনার, কোনাবাড়ী জোন: ০১৩২০০৭০৫১৮
অফিসার ইনচার্জ, সদর থানা: ০১৩২০০৭০৫২৪
অফিসার ইনচার্জ, বাসন থানা: ০১৩২০০৭০৫৫৩
অফিসার ইনচার্জ, কোনাবাড়ী থানা: ০১৩২০০৭০৫৮২
অফিসার ইনচার্জ, কাশিমপুর থানা: ০১৩২০০৭০৬১১

পথসভায় আরও উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনার ক্রাইম (উত্তর) এস এম শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম আশরাফুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক অমৃত শুত্রধর এবং সহকারী পুলিশ কমিশনার চৌধুরী মোহাম্মদ তানভীর।

এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে পুলিশ কমিশনারের বক্তব্য শোনেন এবং অপরাধ দমনে জিএমপির এই উদ্যোগকে স্বাগত জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরকে অপরাধমুক্ত নগরী গড়তে জনগণের দ্বারপ্রান্তে যাবে পুলিশ: জিএমপি কমিশনার

আপডেট সময় ০২:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬