ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে আনসার ও ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

গাজীপুরে নানা আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ভিডিপি দিবস’ উদযাপন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে সফিপুর আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, গ্রাম ও নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মহান লক্ষ্য নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা পরিণত হয়েছে প্রায় ৬০ লাখ সদস্যের এক বিশাল স্বেচ্ছাসেবী পরিবারে। ভিডিপির গৌরবময় ইতিহাসের পাশাপাশি বর্তমান অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ভিডিপির ভূমিকা ক্রমেই আরও সুদৃঢ় হচ্ছে।

তিনি আরও জানান, সব ভিডিপি সদস্যকে আধুনিক ডিজিটাল ডাটাবেজ AVMIS-এর আওতায় আনা হচ্ছে। এর ফলে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য সদস্যদেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে শারীরিকভাবে সক্ষম, শিক্ষিত ও দেশপ্রেমিক তরুণ-তরুণীদের নিয়ে বাহিনীর সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে।

মহাপরিচালক বলেন, অদম্য সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেম ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই ভিডিপিকে আরও সুশৃঙ্খল, প্রশিক্ষিত ও সমৃদ্ধিশালী বাহিনীতে রূপ দেওয়া সম্ভব হবে, যা ভবিষ্যৎ বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি গড়ে তুলবে।

এর আগে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আনসার ও ভিডিপি একাডেমির গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ৫ জানুয়ারি গ্রাম ও নগর পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) গৌরবময় যাত্রা শুরু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে আনসার ও ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৮:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬