ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ঈদ পরবর্তীতে টঙ্গী থেকে ঢাকা-সিলেট সড়কে বর্জ্য অপসারণ ও জীবাণুনাশক ছিটিয়ে গাসিকের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহার পর নগরীর পরিবেশ পরিচ্ছন্ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে গাজীপুর সিটি করপোরেশন। নগরীর টঙ্গী স্টেশন রোড থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত সড়কের পাশে জমে থাকা আবর্জনা অপসারণের পাশাপাশি জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।

ঈদ-পরবর্তী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে পরিচ্ছন্ন কর্মীরা সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে ব্লিচিং পাউডার প্রয়োগ করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক তদারকি করেন উপ সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন। তিনি মাঠপর্যায়ে উপস্থিত থেকে কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, ঈদ-পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে নাগরিকরা একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

ঈদ পরবর্তীতে টঙ্গী থেকে ঢাকা-সিলেট সড়কে বর্জ্য অপসারণ ও জীবাণুনাশক ছিটিয়ে গাসিকের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা

আপডেট সময় ০৮:৫৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬