ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ী মাঠে উৎসবমুখর পরিবেশে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬ খ্রি.) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, গ্রামীণ খাবার এবং বিনোদনের নানা আয়োজন রয়েছে, যা আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

মেলা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন

আপডেট সময় ১২:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬