ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

গাজীপুরের সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী জেসমিন বিল্ডার্স ও ফাকরুল ইসলাম জেনারেল হাসপাতালের মালিক মো: ফাকরুল ইসলামকে জড়িয়ে সম্প্রতি একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ফাকরুল ইসলাম।
এক লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রচারিত সকল তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়। তিনি দাবি করেন, তার দীর্ঘদিনের ব্যবসায়িক সাফল্য ও সামাজিক সম্পৃক্ততাকে প্রশ্নবিদ্ধ করতেই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, “আমি একজন ব্যবসায়ী, আমার পেশাগত কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। এটাকে রাজনৈতিক রূপ দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত নই।”
ফাকরুল ইসলাম আরও জানান, তিনি সবসময় আইন মেনে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অথচ তার এই ইতিবাচক অবস্থানকে ক্ষুণ্ন করতে একটি মহল ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য প্রচার করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের মানহানিকর অপপ্রচার অবিলম্বে বন্ধ না হলে তিনি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

আপডেট সময় ০২:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬