
পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে গাজীপুরে আউটসোর্সিং ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাজীপুর জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। তিনি পুনাক গাজীপুর জেলার সভানেত্রীর পক্ষে এসব উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আউটসোর্সিং ও নিম্ন আয়ের কর্মচারীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে পুনাক মানবিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশেষ প্রতিনিধি 










