ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গাজীপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা ও সদর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরের কাজী আজীমউদ্দিন কলেজে গত ২৩ জানুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত। কর্মশালায় ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী আইন, দায়িত্ব ও আচরণবিধি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় আয়োজিত এক সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণ নিশ্চিত করাই ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।

এছাড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে দক্ষ ও প্রশিক্ষিত জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা মাঠপর্যায়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচনের অতিরিক্ত রিটার্ণিং কর্মকর্তা মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নির্বাচন পরিচালনার বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা ও করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গাজীপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

আপডেট সময় ০৩:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬