ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

কালীগঞ্জে নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা, নিরপেক্ষ ভোটের প্রত্যয় প্রশাসনের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পেশাজীবী, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য। তিনি প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি ও বিভ্রান্তিমূলক বক্তব্য পরিহার করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান। পাশাপাশি গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সভায় গাজীপুর-৫ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা ও গণভোট নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশ ও স্থানীয় সাধারণ মানুষ সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সেগুলোর বিস্তারিত উত্তর দেন। পরে ভোটারদের সচেতন করতে নির্বাচন ও গণভোট বিষয়ক তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের সভার মাধ্যমে নির্বাচনকে ঘিরে জনআস্থা ও সচেতনতা আরও বাড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

কালীগঞ্জে নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা, নিরপেক্ষ ভোটের প্রত্যয় প্রশাসনের

আপডেট সময় ০৭:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬