ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

শীতকালীন রোগ মোকাবিলায় দেশের সব হাসপাতালে ৭ দফা নির্দেশনা: স্বাস্থ্য অধিদফতর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের সব সরকারি হাসপাতালে সাত দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নির্দেশনার আলোকে হাসপাতালগুলোকে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়, জনস্বার্থে শীতকালীন রোগের বিস্তার রোধ এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নোক্ত সাতটি পদক্ষেপ বাস্তবায়ন আবশ্যক।

নির্দেশনার প্রথম দফায় হাসপাতালের ভাঙা জানালা, দরজা কিংবা ঠাণ্ডা বাতাস প্রবেশের সব স্থান দ্রুত পিডব্লিউডি, এইচইডি বা নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত ও সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে হাসপাতালের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

দ্বিতীয় দফায় রোগীদের জন্য পর্যাপ্ত কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে শীতজনিত সংক্রমণের ঝুঁকি কমে। তৃতীয় দফায় শীতকালীন রোগের চিকিৎসায় প্রয়োজনীয় নেবুলাইজার সলিউশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ সব ধরনের জরুরি ওষুধ মজুত রাখার নির্দেশ দেওয়া হয়।

চতুর্থ দফায় শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলক বৈকালিক রাউন্ড নিশ্চিত করতে বলা হয়েছে। পঞ্চম দফায় রোগীর অভিভাবক ও পরিবারের সদস্যদের শীতকালীন রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

ষষ্ঠ দফায় প্রতিদিন এমআইএস কন্ট্রোল রুমে হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর সপ্তম দফায় শীতকালীন রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে হাসপাতাল প্রধানদের ওপর বিশেষ নজরদারি রাখার কথা উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে শীতকালীন রোগে আক্রান্ত রোগীরা দ্রুত ও সঠিক চিকিৎসাসেবা পাবে এবং হাসপাতালে সেবার মান আরও উন্নত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

শীতকালীন রোগ মোকাবিলায় দেশের সব হাসপাতালে ৭ দফা নির্দেশনা: স্বাস্থ্য অধিদফতর

আপডেট সময় ০৫:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬