ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু-একদিনের মধ্যেই দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হচ্ছেন—এমন ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ব্যক্তিগত সফরে সিলেটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মির্জা ফখরুল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার সিলেট থেকেই বিএনপির নির্বাচনি প্রচার ও সাংগঠনিক কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, “এই নির্বাচন জাতির জন্য এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।”

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ক্ষমতায়নের যে স্বপ্ন তিনি লালন করতেন, আগামী দিনে সেই স্বপ্ন বাস্তবায়নই বিএনপির প্রধান লক্ষ্য।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “যে সুযোগ আমরা পেয়েছি, তা কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে গড়ে ওঠে না। সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপি একটি কার্যকর, শক্তিশালী ও সত্যিকারের গণতান্ত্রিক সংসদ গঠনে অঙ্গীকারবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলাম

আপডেট সময় ০৪:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬