ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, গাজীপুরকে অপরাধমুক্ত করতে সহযোগিতা চাইলেন জিএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality?

গাজীপুর মহানগরীকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রমুক্ত করতে সাংবাদিকসহ নগরবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিলে তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে গাজীপুর প্রেসক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রেসক্লাব প্রাঙ্গণে পৌঁছালে কমিশনারকে স্বাগত জানান প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্যরা।

মতবিনিময় সভার শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় জিএমপি কমিশনার বলেন, গাজীপুর মহানগর পুলিশ প্রয়োজনের তুলনায় মাত্র পাঁচ ভাগের এক ভাগ জনবল নিয়ে দায়িত্ব পালন করছে। তীব্র জনবল সংকট থাকা সত্ত্বেও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষার কাজ আরও কার্যকর হবে।

তিনি বলেন, অনেকেই তথ্য দিতে গিয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন। এ বিষয়ে নিশ্চয়তা দিয়ে কমিশনার বলেন, তথ্যদাতার পরিচয় ও নিরাপত্তা কঠোরভাবে রক্ষা করা হবে। তথ্যের অভাবে অনেক সময় অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যায়, তাই সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ইতোমধ্যে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে। নির্বাচনে জিএমপি সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।

প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য মাজহারুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য ও যুগান্তর-এর শাহ শামসুল হক রিপন, মাছরাঙ্গা টেলিভিশন-এর ফারদিন ফেরদৌস, দেশ রূপান্তর-এর মো. আমিনুল ইসলাম।

মতবিনিময় সভায় গাজীপুর মহানগরীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, গাজীপুরকে অপরাধমুক্ত করতে সহযোগিতা চাইলেন জিএমপি কমিশনার

আপডেট সময় ০৮:০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫