ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর সম্ভাব্য গাজীপুর ও টাঙ্গাইল সফরকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে সিটি কর্পোরেশনের জোন-৩, গাছা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অমৃত সূত্রধর। অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিঃ সুদীপ বসাকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গাজীপুরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

বিশেষ অতিথি উপ পুলিশ কমিশনার ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সফরকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকল প্রস্তুতি সময়মতো সম্পন্ন করতে হবে এবং জনগণের সেবা বিঘ্নিত না করে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে।

সভায় সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, যানজট নিরসন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা

আপডেট সময় ১০:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬