ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

গাজীপুর হাম ও রুবেলা প্রতিরোধে জোরালোভাবে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি।  রোববার (৫ এপ্রিল) সকালে ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন, সিভিল সার্জন ডা. মামুনুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ-এর প্রতিনিধিরা।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পারলে আমরা একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব। টিকার কোনো ঘাটতি হবে না—সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।” তিনি আরও জানান, হাম প্রতিরোধে দ্রুত টিকার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং যেখানে ঘাটতি রয়েছে তা পূরণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় গাজীপুরে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ২৮ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। আগামী ১৫ দিন ধরে সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ ও পুবাইলসহ বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম চলবে।
গাজীপুরসহ দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা নিশ্চিত করা গেলে হাম-রুবেলা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে। তাই সকল অভিভাবককে শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬