ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী, সেরা জেলা পরিষদ গড়ার প্রত্যয়

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ১২:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

মো. রাকিব হোসেনঃ

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বুধবার (০১ এপ্রিল) দায়িত্ব গ্রহণের পরই জেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবায় নতুন গতি আনার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, গাজীপুর জেলা পরিষদকে দেশের মধ্যে একটি মডেল ও সর্বশ্রেষ্ঠ জেলা পরিষদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। তিনি জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনমুখী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে এবং সেবার মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন নবনিযুক্ত এই প্রশাসক।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম নবনিযুক্ত প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর মতো একজন যোগ্য ও দূরদর্শী প্রশাসকের নেতৃত্বে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে প্রশাসকের দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত রয়েছি।

তিনি আরও বলেন, গাজীপুরকে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব জেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে প্রশাসকের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে এবং উন্নয়নের ধারায় নতুন মাত্রা যোগ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী, সেরা জেলা পরিষদ গড়ার প্রত্যয়

আপডেট সময় ১২:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬