ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

দৈনিক আমাদের সংবাদ পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান শুক্রবার বিকেলে গাজীপুর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দৈনিক আমাদের সংবাদের নির্বাহী সম্পাদক জাহিদ হাসান জিহাদ-এর সার্বিক সহযোগিতায় এবং দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশেষ প্রতিনিধি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান মিয়া জামান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুলীয়াস চৌধুরী, দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহজাহান খান, কবি শামীম মিয়া, কবি মাহবুবুর রহমান, সাংবাদিক কাজী আব্দুল মান্নান, সুজন সারওয়ার, বি এ রায়হান, জাহাঙ্গীর আকন্দসহ গণমাধ্যমকর্মী ও সুধীজন।ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে মোঃ কামরুজ্জামান মিয়া জামান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ ও অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন সমাজের অনিয়ম বন্ধ করতে সহায়তা করে, তেমনি অপসাংবাদিকতার হাত থেকেও প্রকৃত সাংবাদিকতাকে রক্ষা করতে হবে।”তিনি আরও বলেন, “আমার বাবা গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছোটবেলা থেকেই তার কাছ থেকে মানুষের সেবা করার শিক্ষা পেয়েছি। সেই অনুপ্রেরণা থেকেই জীবনের বাকি সময় মানবসেবার মাধ্যমে কাটাতে চাই। এ লক্ষ্যেই আমি গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে ৩৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছি। এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬