ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

টঙ্গীতে নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নগরবাসীর সেবার মান আরও উন্নত করা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতি ধরে রাখতে মাঠপর্যায়ে তৎপরতা অব্যাহত রেখেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বুধবার (১০ জুন) সকালে নগর ভবনে দাপ্তরিক কার্যক্রম শেষে তিনি টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় মসজিদের নির্মাণাধীন ভবন পরিদর্শন করে সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মাণকাজ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

পরে প্রশাসক টঙ্গী জোনের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করে নাগরিক সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। সেবার মান অক্ষুণ্ণ রাখা এবং জনগণের দোরগোড়ায় প্রশাসনিক কার্যক্রম আরও সহজলভ্য করতে তিনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন। এ ঘোষণায় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ ইতিবাচক সাড়া প্রকাশ করেন।

বিকেলে তিনি টঙ্গী জোনের দত্তপাড়া এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামোগত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় শুনেন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। স্থানীয়রা প্রশাসকের এ ধরনের মাঠমুখী কার্যক্রমকে স্বাগত জানিয়ে নাগরিক সেবার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

টঙ্গীতে নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার

আপডেট সময় ০৭:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬