ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

কাশিমপুরে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে গাসিক প্রশাসক, তুরাগ পাড়ের বাজারে পরিচ্ছন্নতা অভিযান

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০৩:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গাজীপুরে মশক নিধন কার্যক্রম জোরদারের অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) বিকালে কাশিমপুর বাজার এলাকায় ওষুধ ছিটানো ও ফগার মেশিন কার্যক্রমের উদ্বোধন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

উদ্বোধন শেষে তিনি মহানগরের ৬ নম্বর ওয়ার্ডে তুরাগ নদীর পাড়ে অবস্থিত একটি বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের সার্বিক পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করে বাজারের ময়লা-আবর্জনা তুরাগ নদীতে বা যত্রতত্র না ফেলে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অপসারণের জন্য বাজার কমিটিকে কঠোর নির্দেশনা দেন।

প্রশাসক সতর্ক করে বলেন, বাজারের বর্জ্য নদীতে ফেলা বা অব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ ঘটলে বাজার কমিটি ও সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী “ক্লিন সিটি, গ্রীন সিটি” স্লোগান বাস্তবায়নে গাজীপুর সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতায় একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলাই প্রশাসনের লক্ষ্য।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতরের পরদিন থেকেই গাজীপুর মহানগরকে পরিচ্ছন্ন, দখলদারমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে সিটি করপোরেশন প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

কাশিমপুরে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে গাসিক প্রশাসক, তুরাগ পাড়ের বাজারে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৩:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬