ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) গাজীপুর সিটি করপোরেশনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেশন বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা সভাপতি ও সাবেক সচিব অধ্যাপক ডা. রুহুল ফুরকান সিদ্দিকী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ।

গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা শাখার সহযোগিতায় আয়োজিত সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকারের ভূমিকা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, তামাকজনিত রোগ প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি স্বাস্থ্য ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিভিন্ন স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬