গাজীপুর সদর উপজেলার ভবানীপুর পূর্বপাড়া সিংদিঘীর পাড় এলাকায় বাইতুল আমান জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) মসজিদটির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুবকর ছিদ্দিক। এ সময় সিংদিঘীর পাড় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মুসল্লিদের নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুবিধার্থে মসজিদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের ধর্মীয় কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মসজিদটির উদ্বোধন সম্পন্ন হয়।