গাজীপুর প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপির আয়োজনে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মুখর সমাবেশস্থল।
সমাবেশে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুসুল্লী এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তোলেন। সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশে ব্যাপক উপস্থিতির সৃষ্টি হয়।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার সমুন্নত রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন।