
ঢাকা প্রতিনিধিঃ ধর্মীয় শিক্ষা ও প্রশিক্ষণ শেষে সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি ও এজাজতনামা প্রদান এবং সম্মানিত মেহমানদের পাগড়ি ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে শনিবার (১৫ আগষ্ট) ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকার মুগদা পাড়ায়।
রুকইয়া ও তাদবির সেন্টার, ঢাকা-এর পরিচালক উস্তাদুল মুদাব্বিরীন, বিশিষ্ট মুদাব্বির ও রাক্বী এবং গবেষক মুফতি রুকন মিসবাহ হাফিঃ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ধর্মীয় অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মেহমান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সমাপনী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি ও এজাজতনামা প্রদান। দীর্ঘদিনের শিক্ষা ও প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে আগত সম্মানিত মেহমানদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে আগত মেহমান ও এলাকার মানুষের জন্য বিশেষ মেহমানদারির ব্যবস্থা করা হয়। এতে ২০০ জনের বেশি মানুষের মেহমানদারি করা হয়। আন্তরিক আতিথেয়তা ও সুন্দর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উস্তাদুল মুদাব্বিরীন, বিশিষ্ট মুদাব্বির ও রাক্বী এবং গবেষক মুফতি রুকন মিসবাহ হাফিঃ উপস্থিত থেকে পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন।
আয়োজকরা বলেন, ধর্মীয় শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এবং সংশ্লিষ্ট মেহমানদের সম্মান জানানোর উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
এখানে কোরআন ও হাদীসের আলোকে জিন, পরী, জাদু-টোনা, বান, বদনজর ও ওয়াসওয়াসা সহ সকল প্রকার বৈধ ও শরয়ী চিকিৎসা করা হয়।
আয়োজক: মুফতি রুকন মিসবাহ হাফিঃ
পরিচালক, রুকইয়া ও তাদবির সেন্টার, ঢাকা
যোগাযোগ: ০১৯২৫-৯০৩৯৬৭।