বহুমাত্রিক মার্শাল আর্টের যাদুকর মডেল ও অভিনেতা নাবিল আমিন। সম্প্রতি ঢাকার অদূরে মানিকগঞ্জ বায়রাতে " ময় ডান সাউথইস্টার্ন উইংচুন কুংফু এসোসিয়েশন অব বাংলাদেশ ( Moy Don Southeastern Ving Tsun kung Association of Bangladesh) ক্লাবে উইংচুন কুংফু প্রশিক্ষন নিচ্ছেন নাবিল। তিনি এর আগে কারাতের উপর ব্ল্যাকবেল্ট অর্জন করেন ও কারাতের বিভিন্ন প্রতিযোগিতায় সিলভার ও ব্রোঞ্জ মেডেল পান। এছাড়াও তিনি উশু - শাওলিন কুংফুর উপরেও প্রশিক্ষণ নেন। মডেল নাবিল ২০১৮ সালে মিডিয়া জগতে পথচলা শুরু করেন মডেলিং এর মাধ্যমে তিনি মেঘ,ইজি, সাদাকালো, র্যাডকিংস সহ বেশকয়েকটি উল্লেখযোগ্য ফ্যাশন হাউজের মডেল ও ব্রান্ডএম্বাসেডর হিসেবে কাজ করেন। তিনি টেলিভিশন বিজ্ঞাপন ঘড়ী ডিটারজেন্ট পাউডারের পার্শ অভিনেতা ও মডেল হিসেবে মোশাররফ করিমের সঙ্গে কাজ করেন। যা ভারতের পশ্চিম বংগ সহ বাংলাদেশে প্রচারিত হয়। তিনি এদেশের বিখ্যাত মডেলিং হাউজ Model Hunter BD সাথে বেশ কয়েকটি উল্লেখযোগ্য মডেলিং ও টেলিফিল্মে কাজ করেন। এছাড়াও তিনি জনপ্রিয় টেলিফিল্ম " মুন্সীগিরি"তে অভিনয় করেন।

নাবিল আমিন জানান কুংফু নিয়ে তার ছবি ও শর্টফ্লীম বানানোর ইচ্ছা আছে।ক্লাবটির সিনিয়র ছাত্র নাবিল আমিন জানান " ময়ডান সাউথইস্টার্ন উইংচুন কুংফু এসোসিয়েশন একটি আন্তর্জাতিক উইংচুন কুংফু স্টাইল ক্লাব যা ছাত্রছাত্রীদের কুংফু ট্রেনিং এর পাশাপাশি ফ্রী কম্পিউটার শেখার সুযোগ করে দিচ্ছে। ক্লাবটির ধানমণ্ডি, পুরান ঢাকা, লালবাগ কুমিল্লা ও মানিকগঞ্জে মোট ৪টি উপশাখা রয়েছে। প্রধান শাখা মানিকগঞ্জ ক্লাবে সকল প্রকার প্রশিক্ষণ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সিফু তথা গ্রান্ডমাস্টার রবিন মীরের তত্ত্বাবধানে মানিকগঞ্জ ও কুমিল্লা শাখার প্রধান ট্রেইনার এস এম মেহেদী হাসান। তিনি ইতি মধ্যেই উইংচুন কুংফুর মানিকগঞ্জ শাখার প্রধান ট্রেইনার তথা মাস্টার গ্রেড উপাধি অর্জনের পাশাপাশি প্রাচীন উইংচুন কুংফু বিষয়ক একটি বিশেষ পুস্তক ক্লাবটির গ্রান্ডমাস্টার রবিন মীর হতে উপহার লাভ করেছেন যা তাকে বর্তমানে বাংলাদেশের উইংচুন কুংফুর শ্রেষ্ঠ প্রশিক্ষক হিসেবে প্রমান করে তবে ক্লাবটির প্রধান গ্রান্ডমাস্টার সিফু রবিন মীরই হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ইপম্যান লাইনেজ প্রথম সিফু বাংলাদেশের আর কোন ব্যক্তি এখন পর্যন্ত ইপম্যান লাইনেজে উইংচুন কুংফুর উপর সার্টিফাইড সিফু ( গ্র্যান্ডমাস্টার) উপাধি লাভ করে নি। ইপম্যান ( Yip Man) ছিলেন মূলত ব্রুসলির শিক্ষক। নাবিল আমিন আরও জানান যে, তাদের প্রধান ক্লাব মানিকগঞ্জে একমাত্র বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও দূর্লভ উইংচুন কুংফু ডামি রয়েছে যা বাংলাদেশের আর কোথাও নেই। উইংচুন কুংফু হচ্ছে প্রাচীন চৈনিক শাওলিন কুংফুর মধ্যে অন্যতম একটি কুংফু যা প্রায় ৪০০ বছরের পুরোনো কিন্তু পরবর্তীতে ইপ ম্যান( YIP MAN) ও তার ছাত্রদের মাধ্যমে সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে । আর উইংচুন কুংফুর ডামি মানে হল কাঠের তৈরী তিন হাত -পা ওয়ালা একটি বিশেষ যন্ত্র যা উইংচুন কুংফুর শ্যাডো ফাইট অনুশীলনে ব্যবহৃত হয়ে থাকে। তিনি আরও জানান যে, একমাত্র এই ক্লাবটি আন্তর্জাতিক উইংচুন কুংফুর উপর সার্টিফিকেট দিয়ে থাকে এবং তাদের কুংফু প্রশিক্ষন ফি মধ্যবিত্তদের নাগালের মধ্যে এবং এই ক্লাবটির" MoyDon Wing Chun Kung Fu Association of Comilla " নামক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ রয়েছে। মডেল ও অভিনেতা নাবিল আমিনের সামনে মার্শাল আর্ট নিয়ে মিডিয়া জগতে কাজ করা ইচ্ছা রয়েছে।