গাজীপুর বারের আইনজীবী এডভোকেট সাজেদুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক সমর্থক, নেতাকর্মী ও আইনজীবী বিএনপিতে যোগদান করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মহানগরের গাজীপুর ক্লাবে দুই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির হাতে ফুল দিয়ে তারা যোগদান করেছেন।
এ সময় সাজেদুজ্জামান ভূঁইয়া বলেন, ৫ আগষ্টের পর বাংলাদেশের সাধারণ মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন আমিও তাদের এ স্বপ্ন হৃদয়ে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপিতে যোগদান করেছি।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সালাম শামীম, মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস, সাবেক সভাপতি কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, সাবেক সহসভাপতি আকম মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক জিএস মো. নাসিমুল ইসলাম মনির, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহবায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মহানগর ২৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুব আলম মোল্লা প্রমুখ।