দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানকে ঐতিহাসিক গণসংবর্ধনার মাধ্যমে স্বাগত জানাতে পূর্বাচলে জনসমুদ্রে পরিণত হয় গাজীপুর মহানগর বিএনপির বিশাল বহর।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি-র যৌথ নেতৃত্বে মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে পূর্বাচলের গণসংবর্ধনায় যোগ দেন। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন আর স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত হয়ে ওঠে।
লাখো কণ্ঠে উচ্চারিত একটাই স্লোগান—
“তারেক রহমান জিন্দাবাদ”,
“গণতন্ত্র মুক্ত করো”,
“ভোটাধিকার ফিরিয়ে দাও”।
নেতাকর্মীদের কণ্ঠে ছিল প্রত্যয়ের ঝড়, চোখে ছিল আন্দোলনের দৃঢ় অঙ্গীকার। তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার ফেরা নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সূচনালগ্ন। দীর্ঘ দমন-পীড়ন ও নিপীড়নের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম এখন নতুন গতি পাবে।
গাজীপুর মহানগর বিএনপির নেতারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই জনগণের ভোটাধিকার আবারও নিশ্চিত হবে। এই গণসংবর্ধনা প্রমাণ করে—জনগণ তার নেতৃত্বেই আস্থা রাখে, বিশ্বাস করে।
শান্তিপূর্ণ ও বজ্রকণ্ঠ—এমন পরিবেশেই গাজীপুর মহানগর বিএনপির নেতৃত্বে এই ঐতিহাসিক উপস্থিতি দেশের রাজনীতিতে নতুন বার্তা ছড়িয়ে দেয়।